টিএসসিতে খাবারের নতুন মেনু ও নারী শিক্ষার্থীদের বিশেষ জোন

সামাজিক যোগাযোগ মাধ্যমে উম্মে ছালমার পোস্ট করা একটি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি) ক্যাফেটেরিয়ায় সাধারণ শিক্ষার্থীদের জন্য মানসম্মত, স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী মূল্যের দুটি নতুন মিল চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সাথে নারী শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনীয়তা বিবেচনা করে ক্যাফেটেরিয়ায় একটি ‘ফিমেল জোন’ (সংরক্ষিত টেবিল) স্থাপন করা হয়েছে।
শুক্রবার সকালে ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিএসসি ক্যাফেটেরিয়ায় নতুন খাবার মেনু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্লেট, বাটি ও পাতিলসহ আনুষঙ্গিক উপকরণ সংগ্রহ ও প্রস্তুত করতে সাময়িক কিছুটা সময় লেগেছে। তবে বর্তমানে এই সেবা শিক্ষার্থীদের জন্য পুরোপুরি প্রস্তুত আছে।
এ ছাড়া ডাকসু থেকে প্রাপ্ত সীমিত বাজেটের একটি অংশ ব্যবহার করে নারী শিক্ষার্থীদের গোপনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে টিএসসি ক্যাফেটেরিয়ায় ‘ফিমেল জোন’ স্থাপন করা হয়েছে। এই জোন বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীর জন্য খোলা থাকবে।
ডাকসুর এই উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্বাগত জানালেও কিছু ছাত্রসংগঠনের পক্ষ থেকে সমালোচনা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সীমিত বাজেট ও সক্ষমতাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অবকাঠামোগত ও সেবাসংক্রান্ত সংকটগুলো সমাধানের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করে শিক্ষার্থীদের কল্যাণে আগামীতেও কার্যকর উদ্যোগ অব্যাহত রাখা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।- বিজ্ঞপ্তি

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...