জেতার বিড়ম্বনা: চাকসুতে যারা জিতবেন, তাদেরকে সতর্ক করলেন ডাকসু নেত্রী জুমা

শিক্ষাঙ্গন6 months ago43 Views

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট নেওয়া শেষ হয়েছে। গণনার পর ফল ঘোষণা হবে। এর আগেই যারা জিতবেন, তাদেরকে জেতার বিড়ম্বনা নিয়ে সতর্ক করে দিয়েছেন ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা।

বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আজকে যারা চাকসু জিতবেন এবং কাল যারা রাকসু জিতবেন সবার জন্য ডিসক্লেইমার।’

জুমা লিখেন, ‘জিতে যাওয়ার অনেক সমস্যা। জেতার পর আর বেয়াদবদের বেয়াদব বলতে পারবেন না, ম্যানারলেসদের ম্যানার চেনাতে পারবেন না, অসভ্যদের বেলায়ও নমনীয় হতে হবে। কারণ জেতার পর আপনি তাদেরও প্রতিনিধি। সবচেয়ে কঠিন হবে পলিটিক্যালি মূর্খদের মূর্খতাপূর্ণ সমালোচনা সহ্য করা।’

পোস্টের শেষে আগাম শুভকামনা জানিয়ে তিনি লিখেন, ‘অল দ্য ভেরি বেস্ট টু অল। এসো বন্ধু, দেখো জেতার পর কেমন লাগে।’ – ইনফোজা ডেস্ক

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...