‘খাল খনন করে বিপ্লব এনেছিলেন জিয়া, তারেক রহমানও আনবেন’

রাজনীতি4 months ago77 Views

খাল খনন করে কৃষিতে বিপ্লব এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আগামীতে তারেক রহমানও কৃষকের সমস্যা সমাধান করে বিপ্লব আনবেন বলে মন্তব্য করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি নেত্রকোনা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী।
শনিবার বিকালে নেত্রকোনার কলমাকান্দার ঐতিহাসিক নাজিরপুর মাঠে বিএনপির কৃষিকথা ও কৃষি সমাবেশে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।
কায়সার কামাল বলেন, বাংলাদেশের মূল অর্থনীতি কৃষিনির্ভর। এই কৃষকদের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এজন্যই আমরা কৃষকদের কাছে ছুটে এসেছি। আমরা কৃষকদের সমস্যাগুলো শুনতে এসেছি।
অনুষ্ঠানে তিনজন কৃষি বিশেষজ্ঞ রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। বিশেষজ্ঞরা সমস্যাগুলো চিহ্নিত করবেন। বিএনপি নির্বাচিত হলে সেই সমস্যাগুলোর সমাধান করা হবে বলে আশ্বাস দেন কামাল।
সমাবেশে অংশ নিতে সকাল থেকে দুর্গাপুর কলমাকান্দার অনেক কৃষক নাজিপুর মাঠে ছুটে আসেন।
এই দুই উপজেলার কৃষকেরা ধানের পাশাপাশি বিভিন্ন সবজির আবাদ করে। তবে পাহাড়ি ঢল ও দুর্যোগে বরাবরই সেগুলো ক্ষতির মুখে পড়ে।- নেত্রকোনা

Leave a reply

Join Us
  • Facebook
  • Youtube
Categories

Advertisement

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...