গণমাধ্যম সংস্কার নিয়ে হতাশা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি গণমাধ্যম সংস্কার নিয়ে কথা বলেন।
নুর বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে অনেক বিষয় নিয়ে আলোচনা হলেও গণমাধ্যমসহ বিভিন্ন বিষয় উঠে আসেনি। গত ১৬ বছরে গণমাধ্যমে লাইসেন্স দেওয়াসহ গণমাধ্যম ধ্বংসের দিকে গেছে। উপদেষ্টা পরিষদের নিয়োজিত যারা তারা গণমাধ্যম সংস্কার নিয়ে কথা বলতে আগ্রহী নয়। বললেই তারা বলেন, অল্প সময়ের জন্য এসেছেন।
তিনি বলেন, গণমাধ্যমের লাইসেন্স ও নীতিমালা সংস্কারে অনাগ্রহের কারণে কাজের পরিবেশ নষ্ট হয়েছে।