খোকার মাথায় হাতি : আহমদ আমিন

মিউঁ, ছড়া3 weeks ago14 Views

কাঁদল খোকা, কাঁদল সাথে বোনটা

একটা হাতি খোকার মাথায় চড়ল
একটু পরেই ধপাস করে পড়ল।
পড়ে গিয়েই ভাঙল হাতির ঘাড়টা
পা-ও ভাঙল এক এক করে চারটা।

বলছি, সঠিক, মিথ্যে নয় একরত্তি
খোকার মাথায় হাতি ছিল সত্যি!
কাঁদল খোকা, কাঁদল সাথে বোনটা
মেলার ভিড়ে ধাক্কা দিল কোনটা?

বন বিভাগের কোনোই ঘাটাঘাটির
নেই প্রয়োজন, কারণ হাতি মাটির
ছিল এটা মেলা থেকে কেনা
হাতি ভাঙায় দুই টাকা হয় দেনা।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...