আষাঢ়ের মেঘ : ফাবিয়া ইয়ামীন রুশদা

মিউঁছড়া2 weeks ago18 Views

এই দিনে নিতে হয় নিজেদের যত্ন। শরীরটা ভালো রাখো স্বাস্থ্যই রত্ন।

আষাঢ়ের মেঘ দেখো
ভাসে ওই আকাশে
বৃষ্টির সংবাদে
জলরঙে আঁকা সে।

মাঝে মাঝে রোদ ওঠে
প্রকৃতির ছন্দে
রুশদার মন তাতে
পড়ে যায় দ্বন্দ্বে।

গাছপালা ভিজে যায়
পশুপাখি সিক্ত
বৃষ্টিটা বেশি হলে
হয় তারা তিক্ত।

ডালে ডালে পাকা জাম
কাঁঠালের সৌরভ
বনজুড়ে ঝিঁঝিঁ-ডাক
যেন ওটা মৌ-রব।

এই দিনে নিতে হয়
নিজেদের যত্ন
শরীরটা ভালো রাখো
স্বাস্থ্যই রত্ন।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...