শরিফ ওসমান হাদিকে গুলি করার মতো আরো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে তিনি এ শঙ্কার কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, সেই সময় আবার নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু একটি হত্যাচেষ্টা হয়েছে। আমরা আশঙ্কা করছি যে এই রকম আরো ঘটনা ঘটতে পারে।