রুনা লায়লার জন্মদিন, মিস ইউনিভার্স নাটকীয়তা, নতুন নাটক ও আয়োজনে সপ্তাহের রঙ

রঙ9 months ago130 Views

রুনা লায়লা কোক স্টুডিও বাংলায়
রুনা লায়লা কোক স্টুডিও বাংলায়

এই সপ্তাহে ৭২ পেরিয়ে ৭৩ বছরে পা রেখেছেন কিংবদন্তী শিল্পী রুনা লায়লা। গত ১৭ নভেম্বর ছিলো তার জন্মদিন। ওইদিন কোক স্টুডিও তার গলায় প্রকাশ করেছে সুফি গান ‘মাস্ত কালান্দার’।

গানটি সব সময় তার হৃদয়ের কাছাকাছি থাকে বলে জানিয়েছেন রুনা। এবার তরুণদের সঙ্গে গাইতে পেরে ভালো লেগেছে, বলেও মন্তব্য করেন তিনি।

রুনা লায়লা একাধারে কণ্ঠশিল্পী ও সুরকার। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অডিও এবং সিনেমা মিলিয়ে ১৮টি ভাষায় গাওয়া তার গানের সংখ্যা দশহাজারেরও বেশি।

তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সমানভাবে জনপ্রিয়।

প্রতিবারের মতো এবারও রুনা লায়লার জন্মদিন উদযাপন করেছে চ্যানেল আই। টেলিভিশনটিতে প্রচার হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চিরদিন আমি রবো’।

শেষে মিস ইউনিভার্সের মুকুট পরানো হয় মেক্সিকোর ফাতিমা বোশ ফার্নান্দেজকে। শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত সৌন্দর্য প্রতিযোগিতার ৭৪তম মঞ্চায়নের ফোকাসে ছিলেন ২৫ বছর বয়সি এই নারী।

এর আগে নাটকিয়তার মধ্যদিয়ে লড়াই করতে হয়েছে তাকে। আয়োজকদের একজন নাওয়াত ইতসারগ্রিসিল ফাতিমা বোশকে ‘ডামি’ বা ‘পুতুল’ বলে খাটো করেছিলেন। রুচিহীন এই মন্তব্যর বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছিলো ফাতিমাকে। শেষে ৭৪তম মিস ইউনিভার্স শোভা পাচ্ছে এই সুন্দরীর মাথায়।

অনুষ্ঠানের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে ফাতিমা লিখেছেন- প্রতিটি পদক্ষেপ মানুষকে বড় কিছুর দিকে নিয়ে যায়। নিজের উপর বিশ্বাস রেখে স্বপ্নের জন্য লড়াই করে যেতে হয়।’

এই আসরে রানার-আপ হয়েছেন থাইল্যান্ডের ২৯ বছর বয়সী প্রবীণ সিং। ‍তৃতীয় স্থানে রয়েছেন ভেনেজুয়েলার ২৫ বছর বয়সী স্টেফানি আদ্রিয়ানা আবাসালি।

পারিবারিক কমেডি নিয়ে নতুন নাটক ‘তোমাকে পাওয়ার জন্য’। সম্প্রতি এর শুট শেষ হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন তরুণ চিত্রনাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব। অভিনয় করেছেন খায়রুল বাসার ও নবাগত সাদনিমা।

নাটকটিতে দেখা যাবে একগুচ্ছ মজার টানাপোড়েন। পাত্রীর বাবার কাছে পরীক্ষা দিতে গিয়ে অদ্ভুত জটিলতায় পড়ে যায় পাত্র।

‘তোমাকে পাওয়ার জন্য’ একটা মজার গল্প বলে মন্তব্য করেছেন খায়রুল বাসার। তার অন্য কাজগুলোর মতো এই কাজটিও দর্শক পছন্দ করবে বলে আশা করেন তিনি।

নাটকটি প্রচার হবে বাংলাভিশন ও টেলিভিশনটির ইউটিউব চ্যানেলে।

নির্মাতা মারুফ হোসেন সজীব জানান, দর্শকদের জন্য হালকা মেজাজের অথচ বুদ্ধিদীপ্ত একটি গল্প উপহার দিতেই পুরো টিম আন্তরিকভাবে কাজ করেছে। এর আগে তার বানানো ‘আমি এখানেই থাকবো’ নাটকটি একই প্ল্যাটফর্মে আলোচনা তৈরি করেছে।

দস্তয়ভস্কির দ্যা জেন্টেল স্পিরিট গল্প অবলম্বনে নাটক ‘ভাসানে উজান’। শুক্রবার শিল্পকলা একাডেমির স্টুডিওর থিয়েটার হলে মঞ্চায়ন করেছে নাট্যসংগঠন বিবেকানন্দ থিয়েটার।

এতে একক অভিনয় করেছেন মো. এরশাদ হাসান। নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনায় শুভাশীষ দত্ত তন্ময়।

প্রথম প্রদর্শনীতে উদ্বোধক ছিলেন ফেরদৌসী মজুমদার।

মো. এরশাদ হাসান প্রায় দুই দশকের বেশি সময় মঞ্চে অভিনয় করছেন।

নাটকে দেখা গেছে কেন্দ্রিয় চরিত্র আসরাফ বোয়ারিকে। একসময় তিনি ‘ভাসানে উজান’ নাট্যদলের প্রধান ছিলেন। এখন বন্ধকির কাজ করেন চা বাগানে। তারই এক গ্রাহক সাবরিনা। তাকে সুরক্ষা দিতে বিয়ে করেন আসরাফ। তারপর উতলা হন সাবরিনা। আত্মহত্যা করেন তিনি। আর আসরাফ বোয়ারির হৃদয়ে বয়ে যায় রক্তের নদী।

গণসংগীতকার সলিল চৌধুরীরর জন্মশতবর্ষ উপলক্ষে উদীচীর আয়োজনে ছিলো ‘সতত সলিল’। বুধবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আলোচনা, গান, কবিতা ও নৃত্য।

উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম-এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়েম রানা, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।

সলিল চৌধুরী সম্পর্কে আলোচকরা বলেন, এই জাতির যে ঐতিহাসিক ধারাক্রম রয়েছে সেই ধারার এক গুরুত্বপূর্ণ সময়ের একজন ছিলেন তিনি। বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি লড়াই সংগ্রামে গণসংগীত রক্তে আগুন জ্বেলেছে। মানুষকে উজ্জীবিত করেছে। সলিল চৌধুরী ছিলেন সেই গণসংগীতের কারিগর। তার গণসংগীত সব কালের জন্য প্রাসঙ্গিক।

অনুষ্ঠানে বৃন্দ গান পরিবেশন করে উদীচীর গানের দল ‘কোরাস’।

এইচবিওতে ফিরছে ‘টাস্ক’ এবং ‘হাউজ অব দ্য ড্রাগন’। বৃহস্পতিবার এক ঘোষণায় নেটওয়ার্কটি জানিয়েছে, মার্ক রাফালো অভিনীত ক্রাইম ড্রামা সিরিজ টাস্ক ফিরবে সিজন টুতে। গেম অব থ্রোনসের প্রিক্যুয়েল হাউজ অব দ্য ড্রাগন ফিরবে সিজন ফোর-এ।

হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন প্রচার হবে ২০২৬ সালের গ্রীষ্মে। চতুর্থ সিজন আসবে ২০২৮ সালে।

গেম অব থ্রোনসের আরেকটি স্পিনঅফ সিরিজ, ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’, প্রথম সিজন প্রচার হওয়ার আগেই দ্বিতীয় সিজনের প্রস্তুতি চলছিলো। সিজন ওয়ান আসবে জানুয়ারির ১৮ তারিখ।

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...