মোহাম্মদপুরে মসজিদের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

খারাপ খবর2 weeks ago13 Views

মোহাম্মদপুরে হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদ এর জমি দখলে নিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছে মসজিদ কমিটি

রাজধানীর মোহাম্মদপুরে বাড়ছে অস্ত্রের মুখে জমি দখল এবং অবকাঠামো ভাঙচুরের ঘটনা। এবার মোহাম্মদপুরের বছিলায় কাটাশূর বেড়িবাঁধ এলাকায় একটি মসজিদের ওয়াকফ জমি দখলে নিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে ‘হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদ’-এ ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওইদিন মোহাম্মদপুর থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে মসজিদ কমিটি।

অভিযোগপত্র থেকে জানা গেছে, সরাই জাফরাবাদ মৌজার চার কাঠার এই জমিটি উত্তরাধিকারসূত্রে পান মরহুম হাজী লাট মিয়ার স্ত্রী জবেদা খাতুন ও তার সন্তানরা। ২০২২ সালের ২৮ এপ্রিল তারা জমিটি মসজিদের নামে ওয়াকফ করে দেন। সেখানে বানানো টিনশেডে বাসিন্দারা নামাজ আদায় করছেন।

সম্প্রতি মসজিদের এই জমির ওপর ভূমিদস্যুদের নজর পড়ে বলে অভিযোগ করেছে মসজিদ কমিটি। তারা কমিটির লোকদেরকে ভয়ভীতি দেখিয়ে আসছে বলেও থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়। বৃহস্পতিবার প্রকাশ্যে সশস্ত্র সন্ত্রাসী এনে মসজিদের টিনশেড কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে সাধারণদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। সেই সাথে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মুসল্লিদের সুরক্ষা নিশ্চিতে বাড়তি নজরদারি রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...