মাছরাঙায় দেখা যাবে নস্টালজিক নকীবকে

রঙ10 months ago117 Views

নকীব খান ইশকুলে পড়ার সময় থেকেই চট্টগ্রামের ‘বালার্ক’ ব্যান্ডে ছিলেন। পরে ‘সুরেলা’য়। তারপর যোগ দেন ‘সোলস’-এ। প্রায় দশবছর ছিলেন ঐতিহ্যবাহী এই ব্যান্ডে

নস্টালজিক নকীব খান, শনিবার রাত ১২টায় আসছেন মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে। সেখানে তিনি বলবেন নব্বই দশকের নস্টালজির কথা। এই ব্যান্ড শিল্পী তার ক্যারিয়ার থেকে ‘নব্বই’কে তুলে রেখেছেন আলাদাভাবে।
অনুষ্ঠানে তিনি বলবেন, নব্বইয়ে ব্যান্ড সঙ্গীতের জাগরনের গল্প। বলবেন নিজের ক্যারিয়ার নিয়ে। তার কথায় উঠে আসবে সোলসের দিনগুলো, রেনেসাঁ গঠন। আর জনপ্রিয় গানগুলোর পেছনের গল্প।
অষ্টম শ্রেণিতে পড়ার সময় প্রথম গানের সুর করেন তিনি, জানিয়েছেন নকীব।
রিয়াদ শিমুলের গ্রন্থনা ও এস এম হুমায়ুন কবিরের প্রযোজনায় মাছরাঙার এই অনুষ্ঠানে হারানো ব্যান্ডশিল্পীদের কথা বলতে গিয়ে দেখা যাবে বিষন্ন নকীবকে।
নকীব খান ইশকুলে পড়ার সময় থেকেই চট্টগ্রামের ‘বালার্ক’ ব্যান্ডে ছিলেন। পরে ‘সুরেলা’য়। তারপর যোগ দেন ‘সোলস’-এ। প্রায় দশবছর ছিলেন ঐতিহ্যবাহী এই ব্যান্ডে।
সোলসের ‘মুখরিত জীবনের চলার পথে’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’সহ অনেক জনপ্রিয় গানের সুরকার তিনি। এক পর্যায়ে সোলস ছেড়ে ঢাকায় এসে ’৮৫ সালে গঠন করেন ব্যান্ড ‘রেনেসাঁ’। শুরু হয় আরেক সাফল্যযাত্রা। রেনেসাঁ’র প্রধান ভোকালিস্ট, কি-বোর্ডিস্ট, সুরকার, কম্পোজার হিসেবে কাজ করেন তিনি। উপহার দেন ‘ভালো লাগে জোছনা রাতে’, ‘আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়’, ‘হৃদয় কাদামাটির কোন মূর্তি নয়,’ ‘ও নদীরে তুই যাস কোথায় রে’, ‘আজ যে শিশু’র মতো অনেক জনপ্রিয় গান। – ইনফোজা প্রতিবেদন

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...