ভণ্ড: আহমদ আমিন

ছড়া7 months ago106 Views

খায় প্রতিদিন বিড়ি

সেই সাথে তিন্তিড়ী

দন্ততে শিরশির

পোকা নাকি কিলবিল

দিয়ে যায় কিল-টিল

মন্ত্রতে বিড়বিড়।

ভাবসাবে গৌড়ীয়

নেয় টাকা কৌড়িও

পান টান খায় এসে

ঠ্যাং তুলে উপরে

গরমের দুপরে

ঘুমায় সে আয়েসে।

পেচ্ছনে টিকি তার

স্নান নেই সিকি তার

গায়ে দুর্গন্ধ

অশীতির ছোকড়া সে

শীত এলে কোঁকড়া সে

চোখ রাখে বন্ধ।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...