
চাঁদ মামা টিপ দেয়
হেয়ারের ক্লিপ দেয়।
আর দেয় কী কী?
জোছনার আলো দেয়
মন্দ না ভালো দেয়
খুব ঝিকিমিকি।
চাঁদ মামা গোলগাল
দুধমাখা যেন তাল
লোভ লাগে খেতে
রাত হলে নিঝ্ঝুম
আমার তো পায় ঘুম
চাই চাঁদ পেতে।
কাছে এসো চাঁদ মামা
মায়াবীর ফাঁদ মামা
টিপ দিয়ে যাও
জোহামণি চুল খুলে
হেঁটে যায় দুলে দুলে
ক্লিপ দিয়ে যাও।