
অগাস্ট মানে বিজয়ী মাস
বিপ্লবীদের পুণ্য সময়
স্বৈরশাসক মুজিব এবং
তার কন্যার ক্ষুণ্ন সময়।
অগাস্ট মানে দ্রোহের আগুন
ফ্যাসিবাদের পতন সময়
উল্টে গেল তাদের গদি
আনন্দ-সুখ মতন সময়।
অগাস্ট মানে হেলিকপ্টার
খিড়কি দিয়ে জালিম পালায়
মুজিববাদের চেলা-চামুণ্ড
ডুবে গেল ডোবায়-নালায়।
অগাস্ট মানে বিপ্লবী বীর
সৈয়দ ফারুক, মেজর ডালিম
যুগে যুগে বিপ্লবীরা
ওদের থেকে নিয়ো তালিম।
অগাস্ট মানে পাঁচের খেলা
পাঁচ-পনেরো আনন্দ-দিন
অগাস্ট মানে চব্বিশ সালে
এ দেশ আবার নতুন স্বাধীন