একটা বাবুইয়ের দিন

মিউঁ9 minutes ago7 Views

ছোটদের জন্য যারা গল্প-কবিতা লেখেন, তাদের থেকে সেরা ২৪ জনকে দেওয়া হয়েছে সম্মাননা

রাজধানী ঢাকায় শিশু একাডেমিতে দারুণ এক উৎসব হয়ে গেছে। গত শনিবারের (২৪ অক্টোবর ২০২৬) ওই উৎসবের নাম ছিলো- ‘বাবুই শিশুসাহিত্য উৎসব ২০২৬’। সকাল থেকেই সরগরম হয়ে উঠেছিলো শিশু একাডেমি। দেশের নানা প্রান্ত থেকে আসছিলেন শিশু সাহিত্যিকরা। ছিলেন ৩০০ জনেরও বেশি ছড়াকার, কবি ও শিশুদের জন্য যারা গল্প লেখেন, তারা। আর তাদের সঙ্গে তো শিশুরা থাকবে, এটাই স্বাভাবিক।

উৎসবের শুরু হয় জাতীয় সংগীত গেয়ে। উদ্বোধন করেন ছড়াকার আবু সালেহ। ওই অনুষ্ঠানে তিনি কী বলেছেন?
আবু সালেহ বলেছেন- খেলার মাঠ যেমন শরীর ভালো রাখে, তেমনি মজার মজার বই মানুষের মন সুন্দর করে।

আবু সালেহ কেন বইয়ের কথা বললেন?
কারণ আছে। কারণটা হলো- ‘বাবুই’ হলো একটা প্রকাশনা প্রতিষ্ঠান, বই প্রকাশ করে। বাবুইয়ের সব বই কিন্তু ছোটদের জন্য। এ কারণেই তো ছোটদের জন্য এই আয়োজন করেছে তারা।

উৎসবে প্রধান অতিথি ছিলেন ভাষাবিজ্ঞানী, গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। সম্মানিত অতিথি হিসেবে কথা বলেছেন অরুণ কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেছেন ছড়াকার জুলফিকার শাহাদাত। সঞ্চালনা করেছেন কমিটির যুগ্ম-আহ্বায়ক খালেদুর রহমান জুয়েল ও শাহারিয়া সিদ্দিকী সূচনা। ‘বাংলাদেশের শিশুসাহিত্য: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেছেন কবি ও শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ।

সারাদিন কী কী হয়েছে?
ছোটরা তুলি হাতে আঁকিবুঁকি করেছে।
সুন্দর সুন্দর গল্প আর ছড়া লিখে উপহার নিয়েছে।
ছোটদের জন্য যারা লিখেন, তারা নিজেদের লেখাগুলো পড়ে শুনিয়েছেন।

উৎসবের একবারে শেষের দিকে ছিলো সেরা মুহূর্ত। ছোটদের জন্য যারা গল্প-কবিতা লেখেন, তাদের থেকে সেরা ২৪ জনকে দেওয়া হয়েছে সম্মাননা। ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’ পেয়েছেন- জগলুল হায়দার, প্রিন্স আশরাফ, বিশ্বজিৎ দাস, রেজাউল করিম খোকন, রণজিৎ সরকার, খায়রুল বাবুই, আশিক মুস্তাফা, সফুরা খাতুন, আবুল কালাম আজাদ, আশরাফুজ্জামান বাবু, এনামূল হক পলাশ, কাজী তাহমিনা, তরুন ইউসুফ, সৈয়দা আঁখি হক, দীপ্তি সরকার, ফজলুল পলাশ, মুনীরুল ইসলাম, মিনহাজ ফয়সল, মোকাদ্দেস-এ-রাব্বী, রকিবুল ইসলাম, অপু বড়ুয়া, আপন অপু, শাম্মী তুলতুল, সাফওয়ান সামি দৃক ।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...