জাতীয় মিম্বারে ‘আকিদা’ রক্ষার ঐতিহাসিক লড়াই এবং মুফতি আবদুল মালেক

জামায়াতবিরোধী ফতোয়া দিয়ে কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। শুক্রবার জুমার নামাজের পর তাকে সমর্থন করে জড়ো হওয়া কয়েকজন ‘মঞ্চ ২৪’ এর আহ্ববায়ক ফাহিম ফারুকীর ওপর চড়াও হন। এতে সেই আলোচনায় যোগ হয় নতুন মাত্রা। জাতীয় মিম্বার ঘিরে জামায়াত-কওমি বিরোধ, মাঠের রাজনীতি ও আকিদার টানাপোড়েন নিয়ে ইনফোজা প্রতিবেদন।

National Mosque minaret, and current religious discourse in Bangladesh.
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ফটকে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ‘মঞ্চ ২৪’ এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি কথা শুরু করার পর চারপাশ থেকে হট্টগোল শুরু করে একদল লোক। মুহূর্তের মধ্যেই তাকে ‘জামায়াত সমর্থক’ তকমা দিয়ে শুরু হয় স্লোগান। হট্টগোল থেকে কয়েকজনকে তার দিকে চড়াও হতে দেখা যায়। চরম উত্তেজনা তৈরি হলে উপস্থিত পুলিশ ও ফারুকীর সঙ্গে থাকা লোকজনের সহায়তায় তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

খতিব মুফতি মালেকের জামায়াতবিরোধী মন্তব্যের প্রতিবাদে শুক্রবার বিশৃঙ্খলা তৈরি করতে পারে জামায়াত, বৃহস্পতিবার থেকেই এই গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো। তবে জামায়াতের দায়িত্বশীল কেউ এমন কোনো হুমকি বা সাংগঠনিক নির্দেশ দিয়েছেন বলে তথ্য পাওয়া যায়নি। মুফতি মালেক ও চরমোনাইপন্থী আলেমদের ব্যবহার করে কৌশলে এই গুঞ্জন রটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন জামায়াতে ইসলামী সমর্থকেরা।

জুমআর নামাজের পর বায়তুল মোকাররমের সামনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুলসংখ্যক সমর্থককে জড়ো হতে দেখা যায়। ফাহিম ফারুকী তাদের হাতেই হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন মেরু।

চব্বিশের বিপ্লবের পর মুফতি আবদুল মালেককে খতিব হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। বিএনপি ক্ষমতায় আসার পরও ওই পদে বহাল রাখা হয় তাকে। তার জামায়াতবিরোধীতার কারণে বিএনপির শরিক ইসলামী দলগুলোকেও তার সমর্থনে অবস্থান নিতে দেখা যাচ্ছে।

মুফতি আবদুল মালেক কওমি ও দেওবন্দী আলেমদের কাছে ফকিহ্ হিসেবে পরিচিত। কওমি ফকিহ্দের অনেকেই মনে করেন, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদীর দর্শন তাদের আকিদার সাথে সাংঘর্ষিক। খতিবের দায়িত্ব পাওয়ার বহু আগে থেকেই মাওলানা মওদুদীর আকিদার সমালোচনা করে আসছেন তিনি।

‘আকিদা’ রক্ষার এই ঐতিহাসিক লড়াইকে কেন্দ্র করে কওমি আলেমদের একটা অংশ মুফতি আব্দুল মালেকের পক্ষে আওয়াজ তুলছেন। সেই আওয়াজের বিপরীতে সরব হচ্ছেন জামায়াত সমর্থকের। এতে তোলপাড় হচ্ছে নেট দুনিয়া।

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...