জননিরাপত্তায় দুর্বলতা রয়েছে সরকারের, ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের বিপ্লবের যারা অংশীদার ছিলেন, কোনো না কোনোভাবে তাদের বিতর্কিত করা, তাদের হত্যাযোগ্য করে তোলার চেষ্টা ৫ আগস্ট থেকেই হচ্ছে। ওসমান হাদিকে গুলি করা সেটার ধারাবাহিকতা।’