এ যাত্রায় খালেদা জিয়া হয়তো সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সামনে কথা বলেন জাহিদ।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসকেরা চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন। বিভিন্ন গুজবের পরিপ্রেক্ষিতে তারেক রহমান সার্বক্ষণিক নজর রাখছেন।
ডা. জাহিদ বলেন, আমাদের বন্ধুপ্রতীম দেশ আমেরিকা, চীন, পাকিস্তান, ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধান সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। উনার জন্য দোয়া চাই। দোয়ার কারণেই হয়তো উনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি।
তিনি বলেন, আমরা এ যাত্রায়ও আবারো প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্য সহযোগিতা চাই আপনাদের কাছে। তারেক রহমান অনুরোধ করেছেন ধৈর্য ধরতে। -ইনফোজা প্রতিবেদন