ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হতে হবে ৮ ডিসেম্বর

শেখ হাসিনার রায়কে ঘিরে আদালত অবমাননার অভিযোগে অ্যাডভোকেট ফজলুর রহমানকে সরাসরি তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এই আদেশ দেন। এসময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘এই ট্রাইব্যুনাল মানি না- এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল।’ বিএনপি নেতা ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কি না সে প্রশ্নও তুলেন তিনি।

এর আগে, গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

অভিযোগে বলা হয়, একটি টকশোতে ফজলুর রহমান বলেছেন- এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে।

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...