‘আলিবাবা এবং চল্লিশ চোর’ মঞ্চায়ন, কলকাতায় ‘তিতাস একটি নদীর নাম’ এবং আরো খবর

রঙ3 months ago34 Views

চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে সম্প্রতি প্রদর্শন হলো ‘তিতাস একটি নদীর নাম’। প্রদর্শন উৎসবের উদ্বোধনী বক্তব্য রাখেন ছবিটির প্রযোজক হাবিবুর রহমান খান।

তিনি প্রযোজনার ইতিহাস বর্ণনা করে বলেন, ছবিটি নির্মাণের জন্য ঋত্বিক ঘটকের সঙ্গে পুরো একছর থাকতে হয়েছে। এমনকী নিজের প্রথম সন্তান জন্মের পর তার মুখ পর্যন্ত দেখতে যাননি।

উৎসবে মোট ২৩টি প্রেক্ষাগৃহে ৩৯টি দেশের ২১৫ টি ছবি দেখানো হয়েছে।

আরব্য রজনীর একহাজার এক রাতের গল্প নিয়ে নাটক ‘আলিবাবা এবং চল্লিশ চোর’ এর মঞ্চায়ন করেছে পদাতিক নাট্য সংসদ। গত ৮ ও ৯ নভেম্বর সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে এর উদ্বোধনী মঞ্চায়ন হয়।

নাটকটির নির্দেশনা সহযোগ ও আলো পরিকল্পনায় ছিলেন আহম্মেদ রাউফুর রহিম, সংগীতে রুদ্র সাওজাল কাব্য ও রাইসা হাসিন।

নাটকে অভিনয় করেছেন- শরীফুল ইসলাম সাফি , মেঘা ঘোষ, সৈয়দা শামছি আরা সায়েকাসহ অনেকে।

সম্প্রতি প্রকাশ হয়েছে রোমান্টিক গান ‘ট্রেডমিলে’। কাজী সালেহীনের কথায় এস কে সমীরের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলন মাহমুদ।

গানটি প্রকাশ হয়েছে Sameer Express ইউটিউব চ্যানেলে।

গানে আছে আধুনিক জীবনের ছন্দ, প্রেম আর যান্ত্রিক জীবনের এক রোমান্টিক গল্প।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। অভিনয়ে ছিলেন সাদ্দাম শিহাব ও ডিম্পল আহমেদ।

আসছে নতুন সুরেলা উপহার ‘বলোনা তুমি কোথায়?’। দ্বৈত রোমান্টিক এই গানে কণ্ঠ দিয়েছেন পিয়াল হাসান, সঙ্গে নোশিন তাবাসসুম স্মরণ। গানের কথা ও সুরের পেছনে আছে গীতিকার ও সুরকার কামরুন্নাহার শিপু, আর সুরের মায়াজালকে আরো গভীর করেছেন সংগীতপরিচালক সাব্বির জামান। পূবাইলের মনোমুগ্ধকর লোকেশনে চিত্রায়ন হয়েছে মিউজিক ভিডিওটি। লতা আচারিয়া ও শান সায়েকের যৌথ নির্মাণে ভিডিওটিতে ফুটে উঠেছে প্রেমের আবেগ, বিচ্ছেদ।

চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন, সঙ্গে সাংবাদিক অপূর্ণ রুবেল

৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক জুরি হিসেবে আমন্ত্রিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন। আয়োজক পুন্ড্রনগর ফিল্ম সোসাইটি, বগুড়া সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাকে আমন্ত্রণ জানিয়েছে।

উৎসবটি আগামী বছর ৮ থেকে ১০ জানুয়ারি মধুবন সিনেপ্লেক্স, বগুড়া শহরে অনুষ্ঠিত হবে। এবছরের উৎসবে সাত ক্যাটাগরিতে ৩২ দেশের ৭১টি চলচ্চিত্র প্রদর্শন হবে।

খন্দকার সুমন এর আগেও নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন। খন্দকার সুমনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’ ২০২২ সালে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। বর্তমানে তিনি মিথ ও লোককথানির্ভর গল্প ‘মাষান’ চলচ্চিত্রে কাজ করছেন।

টয়লেটের কমোডে বসে বা বিছানায় শুয়ে যেসব শর্টস, রিল বা টিকটক দেখেন, সেগুলো কী খুব সহজেই তৈরি হয়ে যায়? না, টিকটকের ‘ক্রিয়েটর অব দ্যা ইয়ার’ বিজয়ী ম্যাক্স ক্লাইমেনকো জানিয়েছেন, একেকটা টিকটক ভিডিও তৈরি করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায় তার।

ম্যাক্স টিকটকে সিঁড়ি সিরিজ করেন। পাবলিক স্পেসে সিঁড়ি পেতে দাঁড়িয়ে থাকেন। তার সিঁড়িতে উঠে দাঁড়াতে অনুরোধ করেন পথচারীদের। তারপর প্রশ্ন করতে শুরু করেন। কেবল হাঁ, না প্রশ্ন নিয়ে তাদের ক্যারিয়ারের ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করেন।

ক্যারিয়ার গড়তে কোনো চাকরি খুঁজে না পেয়ে টিকটক শুরু করেছিলেন ম্যাক্স ক্লাইমেনকো।

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...